

ডেস্ক রিপোর্ট: বৃষ্টির দিনে চাট ধরনের খাবার বেশ জমে যায়। বিকেলে নাস্তার সঙ্গে বা প্রিয় সিনেমা দেখতে দেখতে খেতে পারেন সুইট কর্নচাট। আইটেমটি বানিয়ে ফেলা যেমন সহজ, তেমনি এটি পুষ্টিগুণে ও অনন্য। রেসিপি জেনে নিন। একটি বড় বা টিতে দুই কাপ ভুট্টা দানা নিন। এর সঙ্গে মেশান কাঁচা-মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। আরও মেশান আধা চা চামচ চাট মসলা,স্বাদ মতো মরিচের গুঁড়া ,ধনে-পাতা কুচি , লবণ,১ চা চামচ গ্রিন চাটনি ,১ চা চামচ তেঁতুলের চাটনি ও ১চা চামচ লেবুর রস। স্বাদ মতো সামান্য মধু মিশিয়ে পরিবেশন করুন টক-মিষ্টি কর্নচাট।