সেবামূলক সরকারি প্রতিষ্ঠানে চালু হবে ‘মিট দ্য প্রেস’ : জহির উদ্দিন স্বপন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সরকারের আওতাধীন সব জনসেবা বিভাগ ও দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘মিট দ্য প্রেস’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি।

আজ বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আজ মঙ্গলবার রাজনৈতিক উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

Manual2 Ad Code

জহির উদ্দিন স্বপন বলেন, ‘জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়া এবং সরকারি সেবার গতিশীলতা বাড়াতে সরকারের আওতাধীন যতগুলো জনসেবা বিভাগ বা দপ্তর আছে, সেগুলোতে নিয়মিত ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রশাসন ও সংবাদমাধ্যমের সমন্বয়ে জনগণের কাছে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ পাবে।’

আঞ্চলিক মৎস্য খাত সম্প্রসারণের বিষয়ে তিনি আরও বলেন, গৌরনদীর সরকারি হ্যাচারির সক্ষমতা বাড়িয়ে মাছের রেণু থেকে উন্নতমানের পোনা উৎপাদন করা হবে, যা স্থানীয় জনগণের পোনার চাহিদা পূরণ করে জেলা ও জাতীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোবর আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় গৌরনদীর বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও সরকারি পুকুরে আনুষ্ঠানিকভাবে এই পোনা অবমুক্ত করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code