সৌদিতে এবার গাড়ি চলবে হাইড্রোজেনে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ পরিবেশ রক্ষায় এক যুগান্তকরী পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে এখন দেশটিতে গাড়ির জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

প্রাথমিকভাবে বেসরকারি খাতকে এ ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। এ ব্যাপারে দেশটির রাজধানী রিয়াদে একটি হোটেলে বৃহস্পতিবার দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খবর আরব নিউজের।

Manual1 Ad Code

অনুষ্ঠনে সৌদি জ্বালানিমন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ বলেন, আমরা এখন থেকে রাস্তায় হাইড্রোজেনচালিত গাড়ি দেখতে চাই। কারণ এটি পরিবেশ রক্ষা করে। জীবাশ্ম জ্বালানি থেকে সরকার সরে আসছে।

গত তিন দশক ধরে বিশ্বের সবচেয়ে জ্বালানি তেল সরবরাহকারী দেশ সৌদি আরব এখন বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। এ কারণেই তারা এখন হাইড্রোজেন প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে।

এর আগে ব্রিটেনের অ্যাকল এনার্জি নামে একটি প্রতিষ্ঠান দাবি করে, তাদের উদ্ভাবিত প্রযুক্তির সাহায্যে হাইড্রোজেন সেলকে সহজেই গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে।

Manual4 Ad Code

প্রতিষ্ঠানটির গবেষকরা জানান, রসায়নের মাধ্যমে তাদের তৈরি হাইড্রোজেন জ্বালানি সেলের কার্যক্ষমতা বর্তমান গাড়িতে ব্যবহৃত জ্বালানির চেয়েও বেশি সাশ্রয়ী এবং কার্যক্ষম।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code