স্বর্ণ পাচারের অভিযোগে বিমানের ৩ কর্মী আটক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

চোরাকারবারিদের আনা কোটি কোটি টাকার স্বর্ণবার কৌশলে পাচারের অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক শ্রেণির কর্মীর বিরুদ্ধে।

শনিবার বিমানের ফ্লাইট থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণবার পাচারের সময় বিমানের তিন পরিছন্নতা কর্মীকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। তারা হলো সুমন শিকদার, শাহিন হোসেন ও বেলাল আকন।

Manual5 Ad Code

বিমানবন্দরের পুলিশ জানায়, তল্লাশি করে তাদের হেফাজত থেকে জব্দ করা হয় দুই কেজি ৩২০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণবার, যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এতে জড়িত কালাম নামে বিমানের এক টেকনিশিয়ান পলাতক।

Manual5 Ad Code

এ ঘটনায় কালামসহ বিমানের চার কর্মীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করা হয়।

এ ব্যাপারে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, শনিবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কনকোর্স হলে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের পরিচ্ছন্নতা কর্মী সুমন শিকদারের জুতার তলায় সুকৌশলে লুকিয়ে রাখা ২০টি স্বর্ণবার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পুলিশকে জানায়, স্বর্ণবার পাচারের সঙ্গে জড়িত বিমানের টেকনিশিয়ান কালাম, পরিছন্নতা কর্মী বেলাল ও শাহিন। পরে অভিযান চালিয়ে শাহিন ও বেলালকে আটক করা হয়। এ সময় খবর পেয়ে টেকনিশিয়ান কালাম পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code