স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : সিলেট স্টেশন ক্লাবের দুইদিন ব্যাপী কর্মসূচি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট স্টেশন ক্লাব লি. দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছেন।

Manual6 Ad Code

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) ও আগামীকাল শনিবার (১১ ডিসেম্বর) ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উভয় দিনই থাকছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।

আজ সন্ধ্যা সাড়ে ৫ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালার। উদ্বোধনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ড. আহমেদ আল কবির ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিনাট্য ও বাউল গান ও লোকগান পরিবেশিত হবে।

Manual7 Ad Code

পরদিন শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় দ্বিতীয় দিনের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এমপি। ক্লাব সভাপতির সভাপতিত্বে আলোচনা সভায় এদিন আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

Manual5 Ad Code

আলোচনা পর্ব শেষে প্রথম দিনের মতোই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন নৃত্যনাট্য, বাউল ও লোকগানের সঙ্গে আবৃত্তিও পরিবেশিত হবে।

Manual6 Ad Code

দুইদিনব্যাপী এই অনুষ্ঠানমালায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সিলেট স্টেশন ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code