হবিগঞ্জ সমিতি নিউইয়রকের বনভোজন উপলক্ষে প্রস্তুতি সভা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

বিশেষ সংবাদদাতা : যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির উদ্যোগে আগামী ২৩ জুলাই ২০২৩ইং তারিখে নিউ ইয়র্ক সিটির Queens এর Rainey পার্কে অনুষ্ঠিতব্য বার্ষিক বনভোজন ও মিলনমেলা উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা গত ১১ জুন ২০২৩ ইং তারিখে নিউ ইয়র্কস্থ জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ আছকির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমির আলী এর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বনভোজন উদযাপন কমিটির আহবায়ক জনাব মোঃ তাজুল ইসলাম মানিক, প্রধান সমন্বয়কারী জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, সদস্যসচিব মোহাম্মদ মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জনাব মোহাম্মদ এম উদ্দিন আলমগীর, প্রফেসর আব্দুর রহমান, জনাব জাকির হোসেন চৌধুরী অসীম, জনাব আবু সাঈদ চৌধুরী কুটি, জনাব সেলিম আজাদ, জনাব আনু মিয়া, জনাব আকবর হোসেন স্বপন, জনাব এম আহমেদ ফয়সল, জনাব সুকান্ত হরে, জনাব গিয়াস উদ্দিন, জনাব অনিমেষ রায় ও মোঃ আবুল কালাম প্রমুখ।

সভার শুরুতে সমিতির উপদেষ্টা জনাব মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে নিউ ইয়র্কে প্রত্যাবর্তন উপলক্ষে এক সংক্ষিপ্ত সংবর্ধনার আয়োজন করা হয়।

পরবর্তিতে সভার আলোচ্যসুচী মোতাবেক বিস্তারিত আলোচনান্তে মতবিনিময় পূর্বক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual2 Ad Code

উক্ত বার্ষিক বনভোজন ও মিলনমেলায় প্রবাসী হবিগঞ্জবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ পূর্বক আয়োজনটিকে সফল ও সার্থক করে তোলার জন্য সভার পক্ষ থেকে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code