হালুয়াঘাট পৌর মেয়রের উদ্যোগে কুকুর ও কাকদের খাবার বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

হালুয়াঘাট (ময়মনসিংহ) :
করোনা সংকেট দেশব্যাপি লকডাউন ঘোষনা হওয়ায় চরম খাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়েছিল হালুয়াঘাট পৌর শহরে অবস্থানরত শত শত বেওয়ারিশ কুকুর ও কাক। পৌর শহরে ১৩ দিনে ক্ষুদার যন্ত্রনায় প্রায় ২৫ টি কুকুর মারা যায় । কুকুর ও কাকের এই চরম খাদ্য সংকটের খবরটি জানতে পেরে বিষয়টি আমলে নিয়ে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন হালুয়াঘাট পৌরসভার প্রথম মেয়র খায়রুল আলম ভূঞা।
জানা যায়, সম্প্রতি দেশব্যাপি লকডাউন ঘোষনা হওয়ায় হালুয়াঘাট পৌর শহরে অবস্থানরত শত শত কুকুর ও কাক খাদ্য সংকটে পড়ে। বিষয়টি মেয়র খায়রুল আলম ভূঞার নজরে আসলে তিনি তাৎক্ষনিক খাবারের ব্যবস্থা করে পৌর শহরের ভিবিন্ন পয়েন্টে নিজস্ব লোক দিয়ে কুকুর ও কাকদের মাঝে খাবার বিতরণ করেন।
এ প্রসঙ্গে মেয়র খায়রুল আলম ভূঞা বলেন,হালুয়াঘাট বেকারী সমিতিকে সাথে নিয়ে পৌরসভার উদ্যোগে যথা সম্ভব অবলা প্রাণীদের খাবারের ব্যবস্থা করছি। এছাড়াও তিনি অবস্থাশালী ও ধনাঢ্য বাক্তিদের তার এলাকার গরীব দু:খী ও অসহায়দের খাদ্য সহায়তার পাশাপাশি নিজ নিজ এলাকার অবলা জীবজন্তু ও বন্যপশুপাখীদের প্রতি যথাসম্ভব সহানুভুতিশীল হওয়ার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code