হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কিনা জানবেন যেভাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: অনেক সময় কিছু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজ বা কল যায় না। তখন মনে প্রশ্ন জাগতে পারে, আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কিনা। এটা জানার কিছু উপায় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে তুলে ধরেছে।

Manual2 Ad Code

সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন দেখা যাবে না
কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করলে তার সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন (সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিল) দেখা যাবে না। কারণ প্রাইভেসির (গোপনীয়তা) নিরাপত্তা দিতে হোয়াটসঅ্যাপ এই তথ্য লুকিয়ে রাখবে।

নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না
কেউ ব্লক করলে তাদের নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না। এই ফিচারটিও হোয়াটসঅ্যাপে প্রাইভেসির নিরাপত্তা দিতে যুক্ত করা হয়েছে।

মেসেজ ডেলিভারি হবে না
হোয়াটসঅ্যাপে ব্লক করা হলে সেই নম্বরে মেসেজ সেন্ডের একটি চেক মার্ক দেখা যাবে। তবে মেসেজ ডেলিভারির দ্বিতীয় চেকমার্ক দেখা যাবে না। অর্থাৎ মেসেজটি সেন্ড হয়েছে কিন্তু ডেলিভারি হয়নি। কারণ ব্লক করা কনট্যাক্টের কাছে মেসেজ পাঠাতে বাধা দেবে হোয়াটসঅ্যাপ।

Manual6 Ad Code

কল ঢুকবে না
যদি এমন কাউকে কল করার চেষ্টা করেন যিনি আপনাকে ব্লক করেছেন, তাহলে কলটি যাবে না। এর কারণ, হোয়াটসঅ্যাপ কল কানেক্ট হতে বাধা দেবে।

Manual6 Ad Code

যদি একই কনট্যাক্টের ক্ষেত্রে উপরের একাধিক বিষয়গুলোর চিহ্নিত করতে পারেন তবে সম্ভবত তাঁরা আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে ৷ তবে এই লক্ষণগুলি পুরোপুরি প্রমাণ করে না যে, আসলেই কোনো কনট্যাক্ট আপনাকে ব্লক করছে।

Manual7 Ad Code

উদাহরণস্বরূপ কেউ হয়তো লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস বন্ধ করে রেখেছে বা তাদের ইন্টারনেট সংযোগে সমস্যা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code