১৫ বিলিয়ন ডলারে ভারতে এআই ডেটা হাব নির্মাণ করবে গুগল

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual5 Ad Code

আমেরিকা অফিস: গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা হাব স্থাপনে ১৫ বিলিয়ন ডলার (প্রায় ১১.২৯ বিলিয়ন পাউন্ড) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস কুরিয়ান বলেন, এটি যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের সবচেয়ে বড় এআই হাব হতে যাচ্ছে। ভারতে গুগল এত বড় বিনিয়োগ আগে কখনও করেনি। বিনিয়োগের পুরো পরিকল্পনা আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়িত হবে।

Manual4 Ad Code

এই ডেটা হাবটি অন্ধ্র প্রদেশের বন্দরনগরী বিশাখাপত্তনমে স্থাপন করা হবে। এটি গুগলের বৈশ্বিক এআই কেন্দ্রগুলোর নেটওয়ার্কের অংশ, যা বর্তমানে ১২টি দেশে বিস্তৃত। অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে বলেছেন, এই কেন্দ্রের মাধ্যমে ভারতের ব্যবসা ও ব্যবহারকারীরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তির সুবিধা পাবেন। এটি দেশের এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং অর্থনীতিতে নতুন প্রবৃদ্ধি আনবে। অন্ধ্র প্রদেশ সরকার জানিয়েছে, মঙ্গলবারই প্রকল্প বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করা হবে। রাজ্যের প্রযুক্তিমন্ত্রী নারা লোকেশ বলেছেন, এটি আমাদের রাজ্যের ডিজিটাল ভবিষ্যৎ, উদ্ভাবন ও বৈশ্বিক অবস্থানের জন্য এক বিশাল অগ্রগতি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code