২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ১৭২৮

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭২৮ জন। মঙ্গলবার শনাক্ত ছিল ১ হাজার ৯৯৮ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১৮৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। বুধবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

এদিন সুস্থ হয়েছেন ৫২৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ১৭৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৩৩টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৯৮৪ নমুনা পরীক্ষা করা হয়েছে।

Manual1 Ad Code

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৬ দশমিক ৮৯ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৬ দশমিক ২৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code