২৭ জুন দেশে ফিরবেন রওশন এরশাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী সোমবার (২৭ জুন) দেশে ফিরে আসবেন। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এ কথা জানিয়েছেন। গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থ্যাইল্যান্ডে যান রওশন। মামুন হাসান বলেন, ‘বিরোধীদলীয় নেতা স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হতে রওনা দেবেন। দুপুর ১২টা ১০ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code