২৮ ফেব্রুয়ারী পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের মহামারির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

Manual4 Ad Code

বুধবার (১৯ জানুয়ারি) ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ইস্যুকৃত এক সার্কুলারে জানিয়েছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতে বা ভারত থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২২ এর ২৩৫৯ ঘন্টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’

Manual5 Ad Code

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক সব ধরণের মালবাহী বা ডিজিসিএ অনুমোদিত বিশেষ ফ্লাইটের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। যদিও, ডিজিসিএ’র এই সার্কুলারে বলা হয়, এয়ার-বাবল ব্যবস্থার আওতায় ফ্লাইট অপারেশন কার্যকর হবে না।

বর্তমানে, এয়ার-বাবল চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স  বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code