২ কোটি টাকার সহায়তা পাচ্ছে ঘরোয়া ক্রিকেটাররা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ:

Manual3 Ad Code

করোনা ভাইরাসের প্রোকোপ বেড়ে যাওয়ায় স্থগিত হয়ে যায় ঘরোয়া ক্রিকেট। আবার কবে মাঠে ক্রিকেট ফিরবে তা কেউ জানে না। এমতাবস্থায় ভালো নেই দেশের ঘরোয়া ক্রিকেটাররা। কারণ তাদের আয়ের একমাত্র পথ ঘরোয়া ক্রিকেট বন্ধ হয়ে গেছে। এই অসহায় ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি। দেওয়া হয়েছে বড় অঙ্কের প্রণোদনার ঘোষণা।

Manual7 Ad Code

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ১৭২০ ক্রিকেটারকে প্রায় দুই কোটি টাকার আর্থিক প্রণোদনা দিচ্ছেন। অনুদানের তালিকায় থাকা ১৭২০ ক্রিকেটারের মধ্যে ১৪৩২ জনই ছেলে বাকি ২৮৮ জন মেয়ে ক্রিকেটার। অবশ্য বিসিবির চুক্তিভুক্ত নারী ক্রিকেটাররাও এই অনুদানের আওতাভুক্ত থাকবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code