৪ বিষয় মাথায় রেখে খাট কিনুন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আমরা সবাই জানি গৃহসজ্জার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি সুন্দর বিছানা। অনেকে খাটে বিছানা পাতেন আবার অনেকে সরাসরি ম্যাট্রেস বা তোষকেই বিছানা পাতেন। খাটের মাপ ঘরের আকার অনুযায়ী হলে বদলে যায় ঘরের চেহারা। আর বিছানা যদি হয় বেঢপ, তাহলে ঘরের সৌন্দর্য শেষ হয়ে যায় অনেকটা। ভাড়া বাসার ক্ষেত্রে ঘরের সঠিক মাপ জানা সম্ভব হয় না অনেকসময়। সেক্ষেত্রে আপনার ঘরের দৈর্ঘ-প্রস্থ ফিতা দিয়ে মেপে নিন। এক্ষেত্রে দৈর্ঘ-প্রস্থের পাশাপাশি ঘরের দরজার মাপও জেনে রাখা ভালো। ঘরের জানালা, লাইট, অন্যান্য আসবাব, বাথরুম বা বারান্দার দরজা থাকলে তার অবস্থান ইত্যাদি বিবেচনা করে বিছানার জায়গা নির্ধারন করুন। এমনভাবে বিছানা রাখবেন না, যেন আপনার ঘরের মধ্যে হাঁটাচলায় অসুবিধা সৃষ্টি হয়। ঘরের মধ্যে আলো-বাতাস চলাচল ও হাঁটাচলার সমস্যা সৃষ্টি করলে হাজার ইচ্ছা থাকলেও কিং বা কুইন সাইজ বেড কেনা ঠিক হবে না আপনার। তাছাড়া, বড় বিছানা রেখে ঘরে বদ্ধভাব আসলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code