৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি নিয়ে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের শুভযাত্রা

লেখক: Rumie
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

লন্ডন অফিস  :

Manual6 Ad Code

আজীবন সদস্যদের ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতির মাধ্যমে নব উদ্যমে প্রতিনিধি সভায় গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে কে  এগিয়ে নেওয়ার ঘোষণা  ।

১০০জন আজীবন সদস্যদের ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতির মাধ্যমে নব উদ্যমে প্রতিনিধি সভায় গ্রেটার সিলেট ইউকে- কে এগিয়ে নেওয়ার ঘোষণার মাধ্যমে আহবায়ক কমিটির যাত্রা শুরু করা হয়েছে।

আগামী ৬ মাসের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও নব উদ্যমে বৃটেনের প্রতিটি রিজিওনাল ও শাখা কমিটির গঠনের লক্ষ্য নিয়ে এবং গ্রেটার সিলেট কমিউনিটির উন্নয়নে ও মানবতার কল্যাণে আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করা সহ এগিয়ে যাক আপনগতিতে ঐক্যের বন্ধনে মানবতার কল্যাণে আমাদের প্রাণের এই সংগঠন প্রতিনিধি সভা থেকে দীপ্ত শপথ নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৪ অক্টোবর ২০২৩) গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক কেন্দ্রীয় ও রিজিয়নেল নেতৃবন্দ এবং সদস্যদের নিয়ে পূর্ব লন্ডনের নিউরোডস্থ একটি হল রুমে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের পেট্রন ও সাবেক চেয়ারপার্সন ডক্টর হাসনাত এম হোসেন এমবিইর সভাপতিত্বে এবং সাবেক কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ মকিস মনসুর ও ডক্টর মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক পেট্রন ও কেন্দ্রীয় চেয়ারপার্সন কে এম আবুতাহের চৌধুরী , সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব , সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর , কমিউনিটি নেতা সিরাজ হক, সৈয়দ আমিনুল হক, ফয়জুর রহমান চৌধুরী ও ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ।

সভায় বক্তব্য রাখেন সর্বজনাব মাসুদ আহমদ , হারুনুর রশীদ , কাউন্সিলার ফুলজার আহমদ , হাজী মোহাম্মদ হাবিব , মাওলানা রফিক আহমদ , খান জামাল নুরুল ইসলাম , সিপার রেজাউল করিম, আশরাফ মিয়া, শাহজানুর রাজা ,  আজম আলী , গিয়াস উদ্দিন, সাংবাদিক রাকিব রুহেল, এনামুল হক, আব্দুল মালিক, আনোয়ার হোসেন,  রকিবুর রহমান , আশরাফ মিয়া , এবি রুনেল, আলহাজ্ব লিলু মিয়া, বেলাল হোসেন, হাবিব রহমান, আব্দুল ওয়াহিদ বাবুল, সৈয়দ ইকবাল আহমেদ, জহির আক্তার আলী, ইকবাল আহমেদ, লালু মিয়া, রুহেল মিয়া, মোশাহিদ রহমান, সৈয়দ সায়েম করিম, আব্দুর রউফ সৈয়দ সাইফুল আলম,এস কে সালাম, মাসুম উদ্দিন, আহবাব আহমেদ, আব্দুল মান্নান, চৌধুরী হাফিজ আহমেদ, নুরুল ইসলাম, বাচ্চু বখত, বদরুল হক মনসুর, তোফায়েল আহমেদ, শাজাহান শাওন, আব্দুল বাসিত রাফি, জাহাঙ্গীর আলম, রহুল আমিন, তোফায়েল আহমেদ, জুবের আলম, এস এম করিম, আব্দুল লতিফ, মোক্তার আহমেদ, মাসুদ উদ্দিন, জামাল আহমেদ, শিপলু আহমেদ চৌধুরী, এম এ শহীদ ও আনা মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন -১৯৯৩ সালে প্রতিষ্ঠিত গ্রেটার সিলেট কাউন্সিল ছিল সিলেটবাসীর প্রাণের সংগঠন ।কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় এই সংগঠণে কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহলেরএকগুয়েমীতা ,স্বেচ্ছাচারিতা ,অগণতান্ত্রিক কাজ,একতরফা নির্বাচন ,সংগঠণে অনৈক্য সৃষ্টি ও বৃহত্তর সিলেটবাসীর কল্যানে ব্যর্থতার পরিচয় দিয়েছে ।

এই চক্রান্তকারী মহল সংগঠণের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও মুরব্বীদের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন ,ও সিলেটবাসীর আস্থা ও বিশ্বাস ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে সংগঠণকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।বিগত এক বছর ধরে কোন আপোষ মীমাংসায় তারা সম্মতি প্রদান না করে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও নেতাদের হয়রানী করছে।

Manual1 Ad Code

তাই সভায় বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে নব উদ্যমে সিলেটবাসীদের নিয়ে গ্রেটার সিলেট কাউন্সিলকে যুগোপযোগী ও পূনর্গঠনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।

Manual8 Ad Code

সভায় সংগঠণের নাম ,লগো ও গঠণতন্ত্র নিয়ে আলোচনা হয় । সভায় সংগঠন এর আগামী দিনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আগামী ছয় মাসের জন্য কমিউনিটি লিডার  মোহাম্মদ মকিস মনসুরকে কনভেনার, মসুদ আহমদকে কো- কনভেনার , হারুনুর রশিদ, ও রেজাউল করিম সিপার সহ প্রতিটি রিজিওন থেকে একাধিক জয়েন্ট কনভেনার, ডঃ মুজিবুর রহমানকে মেম্বারশিপ সেক্রেটারি , হেলেন ইসলামকে যুগ্ম সদস্য সচিব এবং আশরাফ মিয়াকে অর্থ সচিব ও জামাল হোসেনকে সহ অর্থ সচিব করে ১০১সদস্য আহ্বায়ক কমিটি ও ৩১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ এর নাম ঘোষণা করা হয়েছে।

এই কমিটি রিজিওনাল ও শাখা কমিটি গঠন, মেম্বারশীপ সংগ্রহ অভিযান ও জাতীয় সম্মেলনের আয়োজন করবে। সভায় সাধারন সদস্য ফি ১০পাউণ্ড ও লাইফ মেম্বারশীপ ফি ৫০০ পাউন্ড করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজীবন সদস্যদের ৫০হাজার পাউন্ডের প্রতিশ্রুতির মাধ্যমে নব উদ্যমে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের যাত্রা শুরু করার লক্ষ্যে সভায় আজীবন সদস্যপদের জন্য ১০০জনের নাম তালিকাভূক্ত করা হয়।

সভায় ইসরাইলী -ফিলিস্তিনী যুদ্ধ বন্ধ ,গাজায় গণহত্যার প্রতিবাদ ও নিন্দা ,প্রবাসীদের হাই কমিশনের মাধ্যমে দ্রূত এনআইডি কার্ড প্রদান ,পাওয়ার অব এটরনির জটিলতা নিরসন ও বাংলাদেশে খাজনা প্রদানে প্রবাসীদের পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণের জোর দাবী জানানো হয় ।

কনভেনিং কমিটির কনভেনার মোহাম্মদ মকিস মনসুর সভায় উনাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন ,৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতির মাধ্যমে নব উদ্যমে “আমাদের প্রাণের সংগঠন গ্রেটার সিলেট এর আহব্বায়ক কমিটির যাত্রা আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি, প্রতিটি রিজিওনাল ও শাখা কমিটির গঠনের মাধ্যমে গ্রেটার সিলেট কমিউনিটির উন্নয়নে ও সিলেট বাসীর মানবতার কল্যাণে ।আগামী দিনের অগ্রযাত্রায় সকল রিজিয়নের সহযোগিতা কামনা সহ কাজ করার দীপ্ত শপথ নেওয়ার জন্য কনভেনিং কমিটি ও গ্রেটার সিলেট কমিউনিটি ইন ইউকে সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code