৬০০ কোটি ডলার অবমুক্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি:একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কাতারের দোহারে ব্যাংক অ্যাকাউন্টে ইরানের ৬ বিলিয়ন অর্থ স্থানান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময়ও শুরু হয়েছে।

Manual3 Ad Code

দক্ষিণ কোরিয়ায় ইরানের জব্দ করা ৬০০ কোটি ডলারের সম্পদ অবমুক্ত হয়েছে, একই সঙ্গে কার্যকর হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি।
একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কাতারের দোহারে ব্যাংক অ্যাকাউন্টে ইরানের ৬ বিলিয়ন অর্থ স্থানান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময়ও শুরু হয়েছে।

Manual2 Ad Code

এদিন সকাল থেকে একটি কাতারের বিমান ইরানে প্রস্তুতি রাখা হয়। মুক্তি পাওয়া পাঁচ যুক্তরাষ্ট্রের নাগরিক এবং দুই আত্মীয়কে দোহায় নিয়ে যাওয়ার কথা রয়েছে বিমানটির।

Manual3 Ad Code

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় শুরু হবে বলে ইঙ্গিত দেয় তেহরান। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় দেশটির জব্দ করা ৬০০ কোটি ডলারের সম্পদের অবমুক্ত করাও কথাও জানানো হয় তাদের পক্ষে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তখন বলেছিলেন, বন্দি বিনিময় এবং জব্দ করা অর্থ ছাড়ের বিষয়টি আলাদা ইস্যু।

Manual8 Ad Code

রয়টার্সের প্রতিবেদনে গত সপ্তাহে বলা হয়, ওই অর্থের বিনিময়ে ইরানে আটক পাঁচজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিককে মুক্তি দেবে তেহরান। অন্যদিকে একই সংখ্যক ইরানি বন্দিকে মুক্তি দেবে ওয়াশিংটন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code