৬ মাসে ৭৩৬ জন কন্যাশিশুসহ ১৫৫৫ জন নারী নির্যাতনের শিকার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual1 Ad Code

চলতি বছরের জানুয়ারি থেকে জুন ৬মাসে ৭৩৬ জন কন্যাশিশুসহ মোট ১৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এই ৬ মাসে নারী হত্যা ও ধর্ষণের শিকার ৮ শত ১ জন। এই ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে ।

প্রতিবেদনে বলা হয় ৩৪৫ জন শিশুসহ ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এরমধ্যে ৬২ জন শিশুসহ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১০৬ জন নারী এবং ১০ জন শিশুসহ ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জন নারীকে। এছাড়া গত ৬ মাসে ৩৫ জন শিশুসহ যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৫১ জন নারী। ২৫ জন শিশুসহ উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৩৪ জন নারী। ৬১ জন শিশুসহ হত্যার শিকার হয়েছে ৩২০ জন নারী।

Manual8 Ad Code

বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদন (জানুয়ারি–জুন) এ তথ্য জানানো হয়েছে। ১ জুলাই গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ। প্রতিবেদনে জুন মাসের নারী ও কন্যা নির্যাতনের তথ্য তুলে ধরা হয়।
মহিলা পরিষদ কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিমাসে এই প্রতিবেদন তৈরি করা হয়।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ৮৭জন কন্যাশিশু এবং ১১৬ জন নারী (মোট- ২০৩ জন) নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৩ জন শিশুসহ ৬৫ জন নারী। তার মধ্যে ৫ জন শিশুসহ ৮ জন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ২ জন শিশুসহ ৩ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ৭ জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৫ জন নারী। তার মধ্যে ২ জন উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন। বিভিন্ন কারণে ১৩ জন শিশুসহ ৬৮ জন নারীকে হত্যা করা হয়েছে। ২ জন শিশুসহ ১১ জন নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন নারী। ৩ জন নারী অগ্নিদগ্ধের শিকার হয়েছেন, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

 

Manual6 Ad Code

এ ছাড়া গত মাসে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১ জন নারী। পারিবারিক সহিংসতায় ৬ জন নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ৬ জন শিশুসহ ২২ জন নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২ জন শিশু অপহরণের ঘটনার শিকার হয়েছে। ১ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২ টি। এছাড়া ৭ জন শিশুসহ ৯ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। ডেস্ক বিজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ৬ মাসে ৭৩৬ জন কন্যাশিশুসহ ১৫৫৫ জন নারী নির্যাতনের শিকার
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code