৮ এপ্রিল দিনকে রাত দেখবে তিন দেশের মানুষ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: আগামী ৮ এপ্রিল বিশ্বের তিন দেশের মানুষ দিনকে রাতের মতো দেখতে পাবে। মূলত বিরল এক সূর্যগ্রহণের কারণে এমন দৃশ্য দেখতে পাবে মেক্সিকো,যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষ। সম্প্রতি এপি ও মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ওইদিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। পরে উত্তর আমেরিকা ঘুরে যাবে এ পূর্ণ সূর্যগ্রহণ। উত্তর আমেরিকা মহাদেশের দেশ যুক্তরাষ্ট্র্র, কানাডা, মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে। তবে সব সূর্যগ্রহণের মতো একই সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এর দর্শন মিলবে না। সবশেষ ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উত্তর আমেরিকায়। ৮ এপ্রিল আবার এ দৃশ্যের দেখা মিলবে। ২০৭৮ সালে আবার এ ঘটনার সাক্ষী হবেন আমেরিকানরা। বিজ্ঞানীদের মতে, এমন সূর্যগ্রহণ খুবই বিরল। পূর্ণ সূর্যগ্রহণের দিন সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। নির্দিষ্ট সময় সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে এটি। এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়। যে কারণে আকাশ হালকা অন্ধকার হয়ে যায়। সে সময়কে ভোর বা সন্ধ্যার মতো মনে হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code