৯ মাসে কোরআন হেফজ করলেন দুই শিক্ষার্থী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: রাজবাড়ীর পাংশা উপজেলায় মাত্র ৯ মাসেই পবিত্র কোরআন হেফজ করে নজির স্থাপন করেছেন ফাতেমা খাতুন (১৩) ও সুমাইয়া খাতুন(১৩) নামের দুই শিক্ষার্থী।

Manual4 Ad Code

তারা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের আল-কারীম তাহফিজুল কুরআন মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

Manual5 Ad Code

ফাতেমা খাতুন জীবননালা গ্রামের মুহাম্মদ মিরাজ মন্ডলের মেয়ে। সুমাইয়া খাতুন একই ইউনিয়নের রুপিয়াট গ্রামের আইয়ুব মন্ডলের মেয়ে।

Manual7 Ad Code

আল কারীম তাহফিজুল কুরআন মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মাদ শেখ মহিউদ্দিন মানিক জানান, হিফজ শুরু করার পরেই আমরা ফাতেমা ও সুমাইয়ার মধ্যে অন্য রকম প্রতিভা খেয়াল করি।

তিনি বলেন, নূরানি ও নাজেরা শাখায় পড়াশোনা শেষ করতে সময় লাগে প্রায় তিন বছর। সেখানে তাদের সময় লেগেছে মাত্র ৯ মাস। ফাতেমা ও সুমাইয়ার প্রবল ইচ্ছা, প্রতিষ্ঠানের শিক্ষিকাদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে তারা এই বিশেষ কাজটি করতে পেরেছে। আমি তাদের সার্বিক উন্নতি কামনা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code