রিয়াদে বিজয় গোল্ডকাপে চ্যাম্পিয়ন ‘ওলাইয়া

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

প্রবাসী বাংলাদেশি ফুটবল প্রেমীদের নিয়ে ‘আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি’ বিজয় গোল্ডকাপের আয়োজন করেছে। খেলায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ দূতাবাস।

সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের পরিচালনায় প্রথমবারের মতো এসটিসি-পে বিজয় গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে ‘ওলাইয়া’ কম্পিউটার মার্কেট ফুটবল ক্লাব।

Manual8 Ad Code

 

টানা তিন মাস ধরে ১৬টি টিম নিয়ে মাঠে থাকা এসটিসি-পে বিজয় গোল্ড কাপ ২০১৯ এর শেষ পর্যন্ত ফাইনালে আসে প্রাইড অব বেঙ্গল এবং ওলাইয়া কম্পিউটার মার্কেট। এদিকে শুক্রবার দুই টিম নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

saudi3

লাল সবুজের বেলুন উড়িয়ে ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ দূতাবাসের ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন এসটিপে-এর রেমিট্যান্স বিভাগের তামের আল হারবি।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এসটিসি-পে বিজয় গোল্ড কাপ ২০১৯ এর প্রধান পর্যবেক্ষক রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম, সহকারী প্রেস সচিব কারী আব্দুল হাকিম, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহবুবুল আলম।

Saudi3.jpg

স্পন্সদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মনিরুল ইসলাম, প্রিমিয়াম সুইটসের আনার মীর রাসেল সুজন, এসটিসিপে-এর কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইউসুপ সাফি, ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আব্দুল্লাহ আল মামুন, প্রাণ-এর সেলস ম্যানেজার আওলাদ হোসেন, প্রিন্ট টু ডের আছিফ মাহমুদ অ্যাপেল, ফয়সাল সিসি টিভির ফয়সাল হোসেন, ব্যবসায়ী ইসমাইল হোসেন, শামিম প্রমুখ।

অন্যদিকে ফাইনাল ম্যাচকে ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানান সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি কাজী হুমাইয়ুন কবির ও উপদেষ্টা আসাদুজ্জামান ভুঁইয়া ইলিয়াছ।

এদিকে নির্ধারিত সময়ে জয়ে লক্ষ্য নিয়ে মাঠে নামা দুইটি টিম ওলাইয়া কম্পিউটার মার্কেট ফুটবল ক্লাব এবং প্রাইড অব বেঙ্গল ফুটবল টিম ১-১ গোলে সমানভাবে এগিয়ে থাকে। শেষ পর্যায়ে ট্রাই বেকারে গিয়ে নিজেদের জয় তুলে আনেন ওলাইয়া কম্পিউটার মার্কেট।

Manual4 Ad Code

প্রথমবারের মতো নাম লেখান এসটিসি-পে বিজয় গোল্ড কাপ ২০১৯ এর প্রথম চ্যাম্পিয়ান টিম হিসেবে। এদিকে আগত দর্শকদের ধন্যবাদ জানান পরিচালনা পর্ষদ সৌদি আরব সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের কাজী হুমাইয়ুন কবির, আসাদুজ্জামান ভুঁইয়া ইলিয়াস, রুবেল হোসেন, আব্দুল মতিন মোল্লা।

Manual5 Ad Code

পরে বিশেষ অতিথি রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code