শরণখোলায় সুন্দরবন দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

শরণখোলা (বাগেরহাট) ঃ
বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য অয়োজনে সুন্দরবন দিবস” ২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বন বিভাগ ও সহ-ব্যাবস্থাপনা কমিটি শুক্রবার সকালে বন সংলগ্ন শরণখোলা বাজারে র‌্যালী ও অলোচনা সভার আয়োজন করে। র‌্যালীটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রদীপন সাইক্লোন সেল্টারে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা সহ-ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণখোলা থানার অফিসার ইন চার্জ এস কে আব্দুল্লাহ আল সাইদ, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন, সহ-ব্যাবস্থাপনা কমিটির সহসভাপতি ওয়াদুদ আকন, কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, সাংবাদিক নজরুল ইসলাম আকন, বগী স্টেশন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য বাচ্ছু মুন্সি, টাইগার টিমের মাঠ কর্মকর্তা মোঃ আলম, সোলায়মান ফরাজী প্রমুখ।
বক্তারা বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবন ভালবাসার আহবান জানিয়ে এই দিনে জাতীয় ভাবে দিবসটি পালনের দাবী জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code