মৈদংমুখ ব্রিজ করে দেওয়ার প্রতিশ্রƒতি দিলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

স্মৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি (রাঙ্গামাটি) :
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা আজ ১৪ ই ফেব্রুয়ারি বিশ^ ভালোবাসা দিবসে প্রত্যন্ত জুরাছড়ি উপজেলার ২নং বনযোগীছড়া ইউনিয়নের রাস্তামাতা মডেল পাড়া কেন্দ্র ও থানা পাড়া সংলগ্ন গাদার ব্রিজ শুভ উদ্ধোধন করেন চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।
রাস্তামাতা মডেল পাড়া কেন্দ্র উদ্ধোধন কালে প্রধান অতিথি বলেন,জুরাছড়ি এত প্রত্যন্ত উপজেলা আমি আগে কখনো জানতাম না।তাই আগামীতে এই পিছিয়ে পড়া উপজেলা জুরাছড়িকে উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার আশ^াস প্রদান করেন। এসময় তিনি ওর্য়াল্ড ফুট প্রোগ্রাম এর অর্থায়নে স্কুল ফিদিং প্রোগ্রাম আশিকা এর উদ্যোগে শিশুদের মাঝে খেজুর বিতরণ উদ্ধোধন করেন।
তিনি আরো জানান,আগামীতে সকল পাড়া কেন্দ্র স্থায়ীভাবে নির্মাণ করা সহ যেখানে বিদুৎ পৌছানো সম্ভব নয়,সেখানে ২০২১ সালের মধ্যে সৌর বিদুৎ দেওয়া হবে ।
জুরাছড়ি উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের আলোচনা সভায় জনপ্রতিনিধিদের বিভিন্ন উন্নয়নের দাবী গুলোর প্রতিশ্রƒতি ব্যক্ত করে বলেন,আগামীতে জনগণের দীর্ঘদিনের দাবী পূরণের লক্ষ্যে ৩ নং মৈদং ইউনিয়নের মৈদংমূখে ব্রিজটি নির্মাণ করে দেওয়ার আশ^াস প্রদান করেন চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।
এছাড়াও জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বিভিন্ন প্রকল্পের চাহিদা প্রধান অতিথির নিকট লিখিত আকারে পেশ করেন।
আলোচনা ও উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়–য়া,ডঃ প্রকাশ কান্তি চৌধুরী,ওয়ার্ল্ড ফুট প্রোগামের ইলোরা চাকমা ও ইকবাল হোসেন সহ জুরাছড়ি উপজেলার উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code