মোরেলগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মোরেলগঞ্জ (বাগেরহাট )
বাগেররহাট-৪,মোরেলগঞ্জ-শরণখোলা আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন। শনিবার ১৫ ফেব্রুয়ারী গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে যৌথসভায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের চুড়ান্ত সিদ্ধান্তে বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী হিসেবে আমিরুল আলম মিলনকে মনোনয়ন প্রদান করেছেন। এ আসনটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছিলেন ১১ জন।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন রোববার সকাল ১১টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। মিছিলটি বাদ্যযন্ত্র সহকারে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে শেষ হয়। মিছিলটি নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমমাদুল হক। এ সময় সংগে ছিলেন আওয়ামীলীগ নেতা মাষ্টার সাইদুর রহমান, হারুন অর রশীদ, চেয়ারম্যান মাহমুদ আলী, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, রাজ্জাক হাওলাদার, মুরাদ হোসেন দফাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ ছাড়াও পঞ্চকরণ, নিশানবাড়িয়া, বারইখালী, চিংড়াখালী, হোগলাবুনিয়া, হোগলাপাশা, খাউলিয়া, তেলীগাতি, বলইবুনিয়া সহ বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনার নির্বাচনী তফসিল ঘোষনা করে। আগামি ২১ মার্চ এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

দলীয় প্রার্থী হিসেবে এক প্রতিক্রিয়ায় আমিরুল আলম মিলন বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আগামি ২১ মার্চ মোরেলগঞ্জ-শরণখোর মানুষ দলমত নির্বিশেষে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code