জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

জাফিরুল ইসলাম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) ঃ

Manual2 Ad Code

“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সভাপত্বিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.ঘটিকায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালিবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এসময় সকল গণতান্ত্রিক দেশের ন্যায় বাংলাদেশে নির্বাচনের গুরুত্ব সর্ম্পকে প্রধান অতিথির আলোচনায় আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগ সভাপতি আলহাজ্জ মশিউর রহমান জোয়াদ্দার,উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক আবজাল হোসেন,সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস,কৃষি অফিসার আরশেদ আলী চৌধূরী,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নূরউল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক,প্রথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান,ইউপি চেয়ারম্যান গোলাম মস্তোফা,এডভোকেট খোদাবখসসহ বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code