লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

হোসেনপুরে ৮ দোকান ভস্মিভূত
হোসেনপুর (কিশোরগঞ্জ) :
উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা বাজারে গতকাল শনিবার ভোররাতে(২৮ মার্চ) অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, আব্দুল খাইয়ুমের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সাকির্টে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করেছেন। অগ্নিকান্ডের খবর শুনে তাৎক্ষণিক গাড়ির ডাইভার না থাকায় বাইসাইকেল চালিয়ে ইউএনও শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ময়মনসিংহের গফরগাঁও থেকে ১টি ইউনিট ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে অর্ধ কোটি টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থরা জানান।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো:মোবারক হোসেন জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করা হলেও পরে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। ক্ষয়ক্ষতির বিষয়টি এখনই সঠিক করে বলা যাচ্ছে না।
ইউএনও শেখ মহি উদ্দিন জানায়, গ্যাস সিলিন্ডারের ঘরে অগ্নি নিরোধক থাকলে তাৎক্ষণিক আগুন নিভিয়ে নিয়ন্ত্রণ আনা যেত।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code