জামালপুরে সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার আলহাজ মোজাফফর হোসেন হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। শুক্রবার শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ত্রাণ বিতরণ করেন- এমপি’র পিএস সাইফুল ইসলাম রাহাত।
দক্ষিন কৈডোলা পটলপাড়া নুরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসায় ১০৬ জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সংকটে ত্রাণ পেয়ে অনেকেই আবেগে কান্না ভেঙ্গে পরে এমপি মোজাফফর ও তার পরিবাৱেৱ সদস্যেদেৱ জন্য দোয়া করেন ।
ত্রাণের মধ্যে ছিল ৪ কেজি চাল , ১ কেজি ডাল, আলু ১কেজি, লবন, আদা , সাবান ও মাক্স।
সদর উপজেলা যুবলীগের সদস্য মোঃ জাকির হোসেন, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আকন্দ, অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়ামত আলী মেম্বার, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম নূরু, ওয়ার্ড মেম্বার আব্দুল ওয়াদুদ ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তফাসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।