জামালগঞ্জে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ : মফস্বলে মানছে না লকডাউন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

জামালগঞ্জ (সুনামগঞ্জ) ঃ

Manual5 Ad Code

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাসপাতালে আসা ব্যক্তিদেরকে করোনা ভাইরাস আছে কিনা এ ব্যাপারে নমুনা পাঠানোর কার্যক্রম চালাছে কর্তৃপক্ষ। গত ৬ এপ্রিল ১০ জন ও গতকাল ৮ এপ্রিল ১০ জনের নমুনা পাঠানো হয়েছে । স্বাস্থ্য ও জীবনের ঝুকি নিয়ে নমুনা সংগ্রহ করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর, আর এম ও ডা: আনোয়ার হোসেন শিশির,ডা: নিয়াজ মুর্শেদ, ডা: নূসরাত খান, ডা: ফাহমিদা আলম, সিনিয়র ষ্টাফ নার্স নির্লিপ্তা হালদার, আছমা আক্তার, শৈলেন্দ্র দেবনাথ।
জামালগঞ্জে এখনো লগডাউন মানছেনা সি.এন.জি, টমটম,ব্যবসায়ী, মোটর সাইকেল চালক ও কিছু দোকানীরা । গ্রামীন জনপদে অবস্থিত গ্রাম ভিত্তিক বাজার গুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লোক দিছে আড্ডা। ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর বাজার, সেলিমগঞ্জ,গজারিয়া, সদর ইউনিয়নের মন্নানঘাট ভাটিলালপুর,লক্ষীপুর,জামালগঞ্জ গলিতে, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সদর কান্দির মোড়, মুমিনপুর, লামাবাজার, বেহেলী ইউনিয়নের বেহেলী, পন্ডুব, সাচনা বাজার ইউনিয়নের সাচনা, দুর্লভপুর ,রামনগর, ভীমখালী ইউনিয়নের ভীমখালী বাজার, কলকতখাঁ বাজার, মল্লিকপুর, লালবাজার, কারেন্টের বাজার এসব স্থানে ছলছে জনসমাগম। গতকাল নারায়নগঞ্জ থেকে ৩৫ জন লোকের একটি দল ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর গ্রামে গভীর রাতে অবস্থান করায় , উপজেলা প্রশাসন ও ইউনিয়ন চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকতার, ও সচিব অজিত কুমার রায় ৩৫ টি পরিবারকে লকডাউন করে লাল পতাকা চিহ্নিত করে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। জীবনে ঝুকি নিয়ে মাঠে কাজ করছেন স্থানীয় কিছু ত্যাগী সাংবাদিকরাও ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এরশাদ হোসেন বলেন এ পর্যন্ত সরকার ১ম পর্যায়ে ৮ মেট্রিকটন. ২য় পর্যায়ে ২৫ মেট্রিকটন চাল ও নগদ টাকা প্রদান করেছে যাহা প্রত্যেক ইউনিয়নের জনপ্রতিনিধিগন বন্টন করছেন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর ও আর এম ও ডাঃ আনোয়ার হোসেন শিশির বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের লোকবল সংকট থাকলে ও প্রজাতন্ত্রের নির্দেশ পালনে ঝুকি নিয়ে কাজ করছি,করোনা ভাইরাস নমুনা পরীক্ষা করার জন্য হাসপাতালে লোকের সমাগম কম ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি ত্রান পৌঁছাচ্ছে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য সচিবগন, প্রতিনিয়ত সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ বাহিনীর মাধ্যমে লগডাউনে উদ্বোদ্ধ করা হচেছ । যার যার অবস্থান থেকে সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে । সরকারে দেওয়া নিয়ম কানন মেনে চলতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code