সুখবর করোনার চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দেবে জাপান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

যেসব দেশ করোনাভাইরাসের চিকিৎসার জন্য ফ্লুর ওষুধ ‘অ্যাভিগান’ ব্যবহার করতে চায় তা তাদেরকে বিনামূল্যে সরবরাহ করবে জাপান।

গত শুক্রবার জাপান সরকার এ ঘোষণা দিয়েছে বলে নিক্কেই এশিয়ান রিভিউয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োহিশিদে সূগাও সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রায় ৩০টি দেশ কূটনৈতিকপন্থায় অ্যাভিগানের খোঁজ করেছে। আমরা এটি বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করছি।’

গত ২০ মার্চ ইন্দোনেশিয়া অ্যাভিগানের ২০ লাখ ডোজের অর্ডার দিয়েছে। এগুলো হাতে পেলে তারা ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করার পরিকল্পনা করেছে।

Manual6 Ad Code

তুরস্কও এই ওষুধটি চেয়েছে জাপানের কাছে। গত মাসে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেত্তিন কোচা দেশটিতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আকিও মিয়াজিমার সঙ্গে সাক্ষাৎ করেন এবং অ্যাভিগানের চাহিদার কথা জানান।

Manual7 Ad Code

কর্মকর্তা ও নথিপত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো প্রতিবেদনে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এই ওষুধটি নিয়ে আলোচনা চলছে ট্রাম্প প্রশাসনেও। হোয়াইট হাউস অ্যাভিগানকে করোনাভাইরাসের চিকিৎসায় সম্ভাব্য ওষুধ হিসেবে অনুমতি দেওয়ার জন্য নিয়ন্ত্রকদের সঙ্গে আলোচনা করছে।

শিশু জন্মের সময় বিকলাঙ্গতাসহ বিভিন্ন পার্শ্ব-প্রতিক্রিয়া আছে বলে এই ওষুধ নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে মার্কিন গবেষকদের। জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে অ্যাভিগান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত জানানোর পর তারা উত্সাহিত হন বলে পলিটিকো জানিয়েছে। তবে, এ বিষয়ে হোয়াইট হাউজের তাৎক্ষণিক মন্তব্য জানা যায়নি।

Manual7 Ad Code

গত বৃহস্পতিবার জার্মানির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পায়, বার্লিন বিপুল পরিমাণ অ্যাভিগান কিনতে আগ্রহী। এ ওষুধ সামরিক বাহিনীর মাধ্যমে মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে বিতরণ করা হবে।

Manual6 Ad Code

জাপানের ফুজিফিল্ম হোল্ডিংসের সহায়ক প্রতিষ্ঠান অ্যাভিগান তৈরি করে। চীনের ক্লিনিক্যাল পরীক্ষায় এটা করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। জাপানর প্রধানমন্ত্রী করোনাভাইরাসের চিকিৎসায় অ্যাভিগানের আনুষ্ঠানিক অনুমোদনের ঘোষণা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

গত শুক্রবার দেশটির সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী আবে বলেন, ‘জনগণের উদ্বেগ কমাতে আমরা খুব শিগগির কার্যকর চিকিৎসা ও ভ্যাকসিন উন্নয়ন কাজ শেষ করবো।’

ফুজিফিল্ম ঘোষণা দিয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যাভিগানের কার্যকারিতা পরীক্ষায় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে এবং এর উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাপান সরকারের কাছে এর ২০ লাখ ডোজ সংরক্ষিত রয়েছে।

শুক্রবার আবে জানান, জাপান, যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ যৌথভাবে রেমডেসিভির পরীক্ষার কাজ শুরু করেছে। ইবোলার ভাইরাসের জন্য তৈরি ওষুধ রেমডেসিভির করোনাভাইরাসের চিকিৎসায়ও বেশ ভালো ফল দিয়েছে। চলতি মাস থেকে জাপানে এর বেসরকারি পর্যায়ের পরীক্ষা শুরু হবে বলেও তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code