আদমদীঘিতে বোরো সংগ্রহ অভিযান শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি ভাবে আসন্ন বোরো সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদমদীঘি সদর এলএসডিতে এই অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাাহি কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি, খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রমূখ। উপজেলায় মোট তিনটি এলএসসি‘র থাদ্যগুদামে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৬৪৯ মেট্রিক টন চাল ও ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৬২৫ মেট্রিক টন ধান কেনা হবে। এজন্য ২০৯ জন মিলারের নিকট চুক্তিবদ্ধ করেছেন খাদ্য বিভাগ। উদ্বোধনী দিনে ৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code