জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেছেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার বিকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

Manual8 Ad Code

অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বলেন, ‘আমার বাবা সিএমএইচে ভর্তি ছিলেন। বিকাল ৪টা ৫৫ মিনিটে বাবা মারা গেছেন।’

অধ্যাপক আনিসুজ্জামান হৃদরোগ ও কিডনি জটিলতার পাশাপাশি রক্তের ইনফেকশনে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

Manual3 Ad Code

এর আগে বার্ধক্যজনিত সমস্যার কারণে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

Manual5 Ad Code

পরে প্রত্যাশিত উন্নতির লক্ষণ দেখতে না পাওয়ায় চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ৯ মে উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) থাকা অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

Manual6 Ad Code

এপ্রিলের প্রথম সপ্তাহেও একই ধরনের সমস্যার কারণে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code