হাতিয়া দূর্যোগপূর্ন আবহাওয়ায় নৌ যোগাযোগ বিচ্ছিন্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

হাতিয়া প্রতিনিধি :
ঘূর্নিঝড় আম্পান এর প্রভাবে ৭নম্বর বিপদ সংক্ষেতের আওতায় পড়ায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সাথে মূল ভ’খন্ডের সকল ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। দূর্যোগকালীন মানুষকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত করা হযেছে ১শত ৮৫টি আশ্রয় কেন্দ্র। জনগনকে সতর্ক করতে সরকারী ও বেসরকারী ভাবে চলেছে ব্যাপক প্রচারনা।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে হাতিয়ার সাথে মূল ভ’খন্ডের সকল নৌ-যোগাযো বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সকল মাছধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে দূর্যোগ মোকাবিলায় হাতিয়ায় বিচ্ছিন্ন চরাঞ্চলহ বিভিন্ন ইউনিয়নে থাকা ১শত ৮৫টি আশ্রয়কেন্দ্রকে প্রস্তুত করা হচ্ছে। জরুরী প্রয়োজনে জনগনকে এসব আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান।

Manual8 Ad Code

এছাড়া হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার মালিকানায় রেডিও সাগরদ্বীপ প্রতি ৩০মিনিট পর পর ঘূর্নিঝড়ের বিশেষ বুলেটিন প্রচার করছে। পূর্বের সময়সীমা পরিবর্তন করে তারা সকাল ৭টা তেকে রাত৯টা পর্যন্ত তাদের সম্প্রচার অব্যাহত রেখেছে।

এদিকে মঙ্গলবার সকাল থেকে আকাশ অনেকটা মেঘলা হয়ে অন্ধকার নেমে আসে। এতে জানসাধারনের মধ্যে চরম আতংক বিরাজ করছে। বিশেষ করে হাতিয়ার নলচিরা, চরঈশ্বর, সূখচর ও হরনী চানন্দী ইউনিয়নে বেড়ীবাধ না থাকায় জলোচ্ছাসের আতংকে আছে সাধারন মানুষ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code