দৌলতদিয়া জেলের জালে ৩৯ কেজি’র বাগাইড়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৯ কেজি ওজনের একটি বিশাল বাগাইড় মাছ। সোমবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা-যমুনার মোহনায় স্থানীয় জেলেদের জালে এ বাগাইড় মাছটি ধরা পড়ে।
বিশাল আকৃতির এই মাছটি দৌলতদিয়া ঘাটে আনলে উৎসুক জনতা সেখানে ভীর করে দেখেন। পরে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মোঃ শাজহান মিয়া বাগাইড়টি ১১শ টাকা কেজি দরে ৪২ হাজার ৯শ টাকায় জেলেদের থেকে কিনে নেন।
মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান বলেন, তিনি সকালে সোনাই হলদার নামের এক জেলের কাছ থেকে ৩৯ কেজি ওজনের একটি বাগাইড় ১১শ টাকা কেজিতে কিনে বরিশালের এক ব্যবসায়ীর কাছে সাড়ে ১২শ টাকা কেজিতে বিক্রি করেছেন। এখন প্রায়ই পদ্মায় বড় বড় মাছ ধরা পড়ছে।
অপরদিকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, গত এক সপ্তাহে তিনি বড় বড় কয়েকটি বাগাইড় ও পাঙাশ কিনেছেন জেলেদের কাজ থেকে। নদীতে পানি বৃদ্ধির ফলে বড় মাছ ধরা পড়েছে দৌলতদিয়া এলাকায়। রোববার সকালে গুরু হলদারের কাছ থেকে ১৯ কেজি ওজনের একটি পাঙাশ ১২শ টাকা কেজি দরে কিনেছেন এবং বিক্রি করবেন ১৩শ টাকা কেজি দরে। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে বড় বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছেন। বিকালের মধ্যেই বিক্রি হয়ে যাবে বলে জানান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code