

বিশেষ প্রতিনিধি:- করোনা টেস্টে ফি নির্ধারনের চক্রান্ত বাতিল করে বিনামূল্যে চিকিৎসা,পাট কল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, বছরে একাধিক বার গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির আইন বাতিল সহ ৫ দফা দাবিতে বাম জোট কেন্দ্রীয় ভাবে প্রধান মন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল এবং জেলায় জেলায় রাজপথ অবরোধের কর্মসূচীর অংশ হিসেবে আজ (৩জুলাই) সকাল ১১ টায় বাম জোট হবিগঞ্জ জেলার উদ্যোগে টাউন হল প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ ও পরবর্তীতে মিছিল করে চৌধুরী বাজার মোড়ে রাজপথে অবরোধ কর্মসূচী পালন করা হয়।
সিপিবি হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বাম জোটের নেতা পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে এবং বাসদ(মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলার আহবায়ক রনধীর দাস, বাসদ জেলা সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি নেতা মহিবুর নুর চৌধুরী ইমরান, বাসদ নেতা হুমায়ুন খান, এডভোকেট জিলু মিয়া প্রমূখ।