উপজেলা প্রশাসনের উদ্যোগে আজমিরিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ ‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’- এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরিগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
 বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা হলরুমে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান বলেন, রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে আমরা সকল এলাকায় বৃক্ষরোপণ করতে পারছি না যেসব এলাকার রাস্তাগুলো ডোবেনি, সেখানেই আপাৎত গাছগুলো লাগানো হবে। বিশেষ করে আজমিরিগঞ্জ টু বানিয়াচংয়ের রাস্তায়। কারণ রাস্তাটি সচল এবং হবিগঞ্জের সাথে আমাদের যোগাযোগটা বেশি।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁন বলেন, উপজেলায় ২০ হাজার চারারোপণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেসব রাস্তায় পানি ওঠেনি, সেখানে আগামী সপ্তাহের মধ্যে গাছ লাগানো শুরু হবে।
সভায় বক্তারা গাছ লাগানোর বিভিন্ন সুফল সম্পর্কে পরামর্শমূলক ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকরতা মোহাম্মদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান সোহাগ, মৎস্য কর্মকর্তা রাশেদ উজ জামান, তথ্যসেবা কর্মকর্তা রুনা বেগম, উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং সাংবাদিকবৃন্দ।
পরে উপজেলা মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code