ইরাকের সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাগদাদের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ইরাকি প্রেস অফিসকে উদ্ধৃত করে তুরস্কভিত্তিক আনাদুলু এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ওই ঘাঁটিতে দুইবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুলিশ ও প্যারা-মিলিটারি বাহিনী উভয়ই ঘাঁটিটি ব্যবহার করে থাকে। প্রচণ্ড তাপমাত্রা এবং দুর্বল গুদামজাতের কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার পর সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code