সিলেটে ১০ ব্যক্তির নামে স্থাপনা চত্বর সড়ক নামকরণের দাবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সিলেটে প্রয়াত ১০ বিশিষ্ট ব্যক্তির নামে সিটি কর্পোরেশন এলাকায় স্থাপনা, চত্বর ও সড়কের নামকরণের দাবি জানিয়েছেন লন্ডনের ক্যাম্পেইন ফর রিকগনিশন-নামক একট সংগঠনের নেতৃবৃন্দ। সম্প্রতি লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের অন্যতম সদস্য সৈয়দ হাসান আহমদ। বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন ক্যাম্পেইন ফর রিকগনিশন-এর সদস্য আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শাহজাহান, মতিউর রহমান মতিন ও মিসবাহুর রহমান মিসবাহ।

Manual2 Ad Code

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনা, সড়ক ও চত্বরের নামকরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ আলোচনা হচ্ছে। আমরা বিষয়টিকে সাধুবাদ জানাই। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ জনপদের কয়েকজন খ্যাতিমান সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির নাম উল্লেখ করছি। যাঁরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সংগঠনে ভুমিকা রেখেছেন, যুদ্ধ করেছেন। তাঁদের মতো ব্যক্তিগণ যুদ্ধ জয় করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের বাঙালির স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগঠনে গৌরবময় ভূমিকা পালন করেছেন। যা আজ ইতিহাসে অমলিন চিরঞ্জীব হয়ে আছে। তাঁদের মতো অদম্য সাহসী সর্বজন শ্রদ্ধেয়দের প্রজন্ম থেকে প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে প্রয়োজন সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন সড়ক, স্থাপনা ও চত্বর ইত্যাদি তাঁদের নামে নামকরণ করা। আমরা ১০জন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির নাম উপস্থাপন করলাম। নামগুলো হলো:

Manual5 Ad Code

১. দেওয়ান ফরিদ গাজী, ২. পীর হাবিবুর রহমান, ৩. আব্দুল হামিদ, ৪. মুক্তিযোদ্ধা আখতার আহমদ, ৫. আব্দুন নুর মাস্টার, ৬. বদর উদ্দিন আহমদ কামরান, ৭. এডভোকেট আ ফ ম কামাল, ৮. মুক্তিযোদ্ধা ম.আ. মুকতাদির ৯. কবি দিলওয়ার, ১০. অধ্যক্ষ হুসনে আরা আহমদ। উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গ স্ব-মহিমায় মহিমান্বিত। তাঁরা তাঁদের সমগ্র জীবন দেশ-সমাজ, জাতি-ধর্ম ও জনগণের অধিকার, মত আর কর্তৃত্বপ্রতিষ্ঠার জন্য লড়াই করে উৎসর্গ করে গেছেন। তাঁদের আমরা স্মরণীয় করে রাখতে চাই। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ইতোমধ্যে উল্লেখিত ১০ জনের নামসম্বলিত একটি আবেদন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে প্রেরণ করা হয়েছে। এতে বিষয়টি উপলব্ধি করে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে সিলেটবাসীকে কৃতজ্ঞ করতে মেয়রের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code