যুক্তরাজ্যের অর্থনৈতিক মন্দা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সম্পাদকীয়:
১১ বছরের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় মন্দার মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য। করোনা ভাইরাস মহামারির কারণে লকডাউন জারির পর এপ্রিল থেকে জুন মাসের অর্থনীতিতে এই মন্দা দেখা দেয়। করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দোকানপাট, কলকারখানা ও নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এমন অবস্থায় থমকে পড়ে দেশটির অর্থনীতি। এ বছরের প্রথম ত্রৈমাসের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসে যুক্তরাজ্যের অর্থনীতি ২০.৪ শতাংশ সংকুচিত হয়েছে। ২০০৯ সালের পর যুক্তরাজ্যের অর্থনীতিতে এতটা পতন দেখা যায়নি। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিষয়ক কার্যালয় (ওএনএস) জানিয়েছে, সেবা খাতে সবচেয়ে বেশি অর্থনৈতিক পতন দেখা গেছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, জুন মাসে চলাচলে নিষেধাজ্ঞা সহজ হতে শুরু করার পর অর্থনীতি আবার সচল হয়ে উঠেছে।গত জুনে দোকানপাট খুলেছে, কলকারখানায় উৎপাদন শুরু হয়েছে, আবাসন শিল্প আবারও সচল হয়েছে। আর এর মধ্য দিয়ে অর্থনীতির চাকা আবারও ঘুরতে শুরু করেছে। আশা করা হচ্ছে খুব শ্রীঘ্রই অর্থনীতিক মন্দা কেটে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code