আটলানটিক সিটিতে ‘হ্যাক’ এর উদ্যোগে স্কুল ব্যাগ ও  স্কুল  সামগ্রী বিতরন  

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- আটলান্টিক সিটির     বিভিন্ন   স্কুলে    অধ্যয়নরত বাংলাদেশিসহ প্রায়  পাঁচশত ছাএ-ছাএীর  মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও স্কুল সামগ্রী বিতরণ করেছে ‘হিসপানিক এসোসিয়েশন অব  আটলান্টিক কাউন্টি  (হ্যাক)’।

গত বারো সেপ্টেম্বর, শনিবার আটলান্টিক সিটির ও’ডোনেল পার্কে ২০২০-২১ শিক্ষা বর্ষে নতুন  ক্লাসের ছাএ-ছাএীরা এসব স্কুল সামগ্রী পেয়ে উচ্ছাস প্রকাশ করেছে।

Manual1 Ad Code

এই অনুষ্ঠানে আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটির স্কুল বোর্ড এর সদস্য সুব্রত চৌধুরী,বেতার ব্যক্তিত্ব মাইক লোপেজ প্রমুখ

Manual4 Ad Code

উপস্হিত ছিলেন।

‘হিসপানিক এসোসিয়েশন অব  আটলান্টিক কাউনটি (হ্যাক)’ এর সভাপতি বার্ট লোপেজ বলেন, করোনাকালীন দু:সময়ে তাদের এই ক্ষুদ্র প্রয়াস কমিউনিটির লোকজনের দু:খ কিছুটা হলেও লাঘব করবে। তিনি আরো বলেন, ভবিষ্যতেও কমিউনিটির কল্যাণে তাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

আটলানটিক সিটিতে ‘হ্যাক’ এর উদ্যোগে স্কুল ব্যাগ ও  স্কুল  সামগ্রী বিতরনে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code