টিকটকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পাকিস্তান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

চীনের টিকটক অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল পাকিস্তান। গতকাল সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ জানায়, টিকটক অ্যাপ স্থানীয় আইন অনুসায়ী তাদের কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, টিকটক অ্যাপে অশ্লীলতা এবং অনৈতিকতা ছড়ানোর সঙ্গে জড়িত সব অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে।

Manual1 Ad Code

গত ৯ অক্টোবর অনৈতিক ও ‘অশালীন’ বিষয়বস্তু প্রচারের অভিযোগে টিকটক নিষিদ্ধ করেছিল পাকিস্তানের টেলিযোগযোগ কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code