নিম্নচাপ পরিণত হয়েছে লঘুচাপে, তবে বৃষ্টি হবে আরও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া স্থল নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ হয়ে এখন ঢাকা, গাজীপুরের আশেপাশে অবস্থান করছে এটি। এর প্রভাবে দেশের অনেক এলাকায় ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কা নেই বলে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে আজ সন্ধ্যা পর্যন্ত নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, স্থল নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে। এটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে মানিকগঞ্জ থেকে সরে গিয়ে গাজীপুর ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এ কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা আর নেই।

 

Manual1 Ad Code

এ কারণে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে আজ শনিবার বিকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Manual2 Ad Code

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code