অভাবে অনেকে চিকিৎসা করাতে পারে না, অনেকে বিদেশে অর্থ পাচার করছে’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট বা বড় বড় অট্টালিকা নির্মাণ অবশ্যই উন্নয়ন; কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। দেশের মানুষ দারিদ্র, বৈষম্য, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও বেকারত্ব থেকে এখনো মুক্তি পায়নি। অনেক মানুষ টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারেনা, আবার অনেকেই হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

Manual6 Ad Code

 

জিএম কাদের বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। মানুষ হতাশায় নিমজ্জিত; তারা শান্তি ও স্বস্তি চায়। নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের একমাত্র প্রক্রিয়া।

Manual1 Ad Code

 

সভায় নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সংবিধানিকভাবে হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু শতকরা ২ থেকে ১০ ভাগ ভোট কাস্টিং কখনো নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code