ঠাকুরগাঁওয়ে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি যুবদল, প্রতিবাদ সমাবেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

ঠাকুরগাঁও প্রতিনিধি :

Manual6 Ad Code

কেন্দ্রীয় যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলার প্রতিবাদে ঠাকুরগাঁও যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় বের করতে পারেনি।
মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের করলে পুলিশ আটকে দেয়। মিছিল করতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে জেলা যুবদল। এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মিথ্যা মামলা করার হয়েছে। অবিলম্বে মামলার প্রত্যাহার করা না হলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের হুমকী দেয় বক্তারা। বক্তব্যদেন জেলা যুবদলের সহসভাপতি মো: উজ্জল, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদসহ অন্যান্যরা। প্রতিবাদ সভায় জেলার পাঁচ উপজেলার যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code