হামাসের ৩০ দেশের কাছে চিঠি প্রেরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিশ্বের ৩০টি দেশের কাছে বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। দলটির প্রধান ইসমাইল হানিয়া স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, বর্ণবাদী ও দখলদার ইসরায়েলের সঙ্গে মুসলিম ও আরব দেশগুলোর স্বাভাবিক সম্পর্ক স্থাপন বড় ধরনের রাজনৈতিক অপরাধ। চিঠিতে হামাস নেতা বলেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কারণে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা বাড়িয়ে দেওয়ার সাহস পেয়েছে। পাশাপাশি গাজা উপত্যকার ওপর তাদের অবরোধ অব্যাহত রেখেছে। ইসরায়েলের এসব তৎপরতার উদাহরণ হিসেবে ফিলিস্তিনিদের ওপর হামলা জোরদার, ভূমি দখল, নতুন নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপন, জেরুজালেম শহরকে ইহুদিকরণ এবং আল-আকসা মসজিদকে বিভক্তিকরণের প্রচেষ্টার কথা তুলে ধরেন ইসমাইল হানিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code