ভালুকায় করোনা ভ্যাকসিন গ্রহণে গুজব প্রতিরোধে মত বিনিময় সভা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রদান, জনসচেতনতা সৃষ্টি ও গুজব রোধে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ১১নং রাজৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা।
বক্তারা গুজবে বিশ্বাসী না হয়ে করোনা ভ্যাকসিন গ্রহণে সকলকে আহ্বান জানান।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, স্বেচ্ছাসেবী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code