হামলার পর ইরানকে কড়া হুঁশিয়ারি বাইডেনের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  সিরিয়ায় ইরানের অনুগত মিলিশিয়া বাহিনীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ নিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলাকে একটি সতর্কবার্তা হিসেবে দেখা উচিৎ ইরানের।

 

টেক্সাস যাওয়ার পথে হিউস্টনে ইরানকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, ‘তোমরা দায়সারা আচরণ করতে পারবে না। সাবধান হও!’

Manual7 Ad Code

 

এর আগে বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি এই হামলাকে স্পষ্ট বার্তা হিসেবে উল্লেখ করেছেন।

 

তিনি বলেন,মার্কিনীদের রক্ষার্থে বাইডেন কাজ করছে এবং যখন কিছু হুমকিস্বরূপ মনে হবে তাতে তার পদক্ষেপ নেওয়ার অধিকার আছে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

গতকাল পেন্টাগন অফিস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে এই হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ১৭ জন ইরান সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত ১৭ জন ইরান সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে। ইরাকে মার্কিন বাহিনীর স্থাপনায় হামলার জেরে বদলা হিসেবে এই হামলা।

Manual1 Ad Code

মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় যা বললো ইরানঃ

 

এমন হামলা সিরিয়ায় সন্ত্রাসবাদকে আরও উস্কে দিতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তা আলি শামখানি। 

শনিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন।

শামখানি বলেন, আমেরিকা এই হামলা জঙ্গি গোষ্ঠী আইএস-এর কার্যক্রমজে আরও শক্তিশালী করবে। 

এই অঞ্চলে সন্ত্রাসবাদের পুনর্জাগরণ করতে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করছে সেটি মোকাবেলা করবো।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code