বীরগঞ্জে লিফদের মাঝে বাইসাইকেল বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর):

Manual7 Ad Code

দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর আওতায় লিফদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ১১ জনকে ১১টি বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এরপর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্দি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় নটি পুকুর পুন:খনন কাজের উদ্বোধন করেন এমপি গোপাল। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় জানান, ২নং পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়ায় নটি পুকুরটির পুন:খনন কাজের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৩৭ হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code