মহিপুরে ২২মন জাটকাসহ ট্রাক জব্দ করেছে পুলিশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর মহিপুরে ২২ মন জাটকাসহ একটি ট্রাক জব্দ করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কশিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডলের নির্দেশক্রমে ট্রাকের চালকসহ ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রাতেই জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানার মাদ্রাসা ছাত্রদের মাঝে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহা, কলাপাড়া সার্কেলের এ.এসপি আহমদ আলী, মহিপুর থানার ওসি মনিরুজ্জামান ও মহিপুর সদর ইউপি চেয়ারম্যান ফজলু গাজী।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। ###

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code