মেসির জোড়ায় উড়ছে বার্সেলোনা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual1 Ad Code

কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার মৌসুমের প্রথম ট্রফি জয়ের পথে করেছিলেন জোড়া গোল। শিরোপা জেতার পরের ম্যাচেও একই ছন্দে লিওনেল মেসি। বৃহস্পতিবার রাতে লা লিগাতেও পেয়েছেন জোড়া গোল। সঙ্গে আছে অ্যাসিস্টও। দলের সেরা খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠে গেতাফেকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসে শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে থাকলো বার্সেলোনা। অন্যদিকে হুয়েস্কাকে ২-০ গোলে হারিয়ে আতলেতিকো মাদ্রিদ আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে। ৩২ ম্যাচে তাদের অর্জন ৭৩ পয়েন্ট। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code