ম্যাচ বাঁচানোর উপায় জানালেন সাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও প্রায় একই পরিণতি বাংলাদেশের। একজন ব্যাটার সাজঘরে ফিরতেই সেই মিছিলে যোগ দিয়েছেন বাকি ৩জন। বৃহস্পতিবার প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫০৬ রান করার পর মুমিনুল হকের দল পিছিয়ে পড়েছে ১৪১ রানে। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসেও কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ। ম্যাচ বাঁচানো তো পরের হিসেব, ইংনিস হার এড়াতে করতে হবে আরও ১০৭ রান। চতুর্থ দিন শেষে ম্যাচ বাঁচানোর উপায় জানালেন সাকিব আল হাসান!  দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২৩ রানেই ৪ উইকেট হারিয়েছে। শেষ বিকালে দৃঢ়তা দেখান আগের ইনিংসে দেয়াল হয়ে দাঁড়ানো মুশফিকুর রহিম ও লিটন দাস। তাতে ৪ উইকেটে ৩৪ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিক দল।

Manual4 Ad Code

এখন ৬ উইকেট নিয়ে ১০৭ রান তুলে শ্রীলঙ্কাকে লক্ষ্য দিতে হবে। ফলে পথটা অনেক কঠিন। তবে সাকিব মনে করেন, ‘এখন দলের যা পরিস্থিতি সেখান থেকে যে দুজন আছে, ওরা যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে। এরপর আমি তিন ঘণ্টা ব্যাটিং করতে পারলে দলের জন্য এটা বেশি গুরুরত্বপূর্ণ হবে।’

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code