উইঘুর নিপীড়ন স্পষ্টতই গণহত্যা: ব্রিটিশ পার্লামেন্ট

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual1 Ad Code

সংখ্যালঘু উইঘুর মুসলিমদের সঙ্গে চীন সরকারের আচরণকে গণহত্যা আখ্যা দিয়ে পার্লামেন্টে বিল পাস করেছে যুক্তরাজ্য। এই ঘটনাকে ব্রিটিশ পার্লামেন্টের ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন পার্লামেন্টের সদস্য টরি স্যার আইইন ডানকান স্মিথ। তবে চীন বলেছে, যুক্তরাজ্যের উচিত হবে নিজেদের ভুল সংশোধন করা। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের বন্দিশিবিরগুলোতে উইঘুরসহ অন্তত ১০ লাখ মুসলিমকে আটকে রেখেছে চীন। এসব গণআটক কেন্দ্রে বন্দিদের ওপর নির্মম নির্যাতন, জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানো এবং যৌন নির্যাতনের অভিযোগ বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। তবে চীন এগুলোকে ‘সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত পুনঃশিক্ষণ কেন্দ্র’ হিসেবে বর্ণনা করে থাকে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code